
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মো. জাকির বহরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, অপারেশন আ. রব, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সহ-সভাপতি মো. ওমর ফারুক তালুকদার, মো. দেলোয়ার হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনজিল খান, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মো. বিল্লাল খান, ৩নং ওয়ার্ড মেম্বার মো. সেলিম খান, কমিউনিটি পুলিশিং সভাপতি মো. নুরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাধক জাকির তালুকদার, ৯নং ওয়ার্ড সভাপতি মো. আলমগীর ঢালী, মো. মোস্তাফিজ, মারুফ হোসেন খানসহ কমিউনিটি পুলিশিং এবং গণমান্য ব্যক্তিরা।
