মতলব দক্ষিণে ড্রেজারের আইল্যান্ড কেড়ে নিল এক ইউপি সদস্যের প্রাণ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে অবৈধভাবে বসানো ড্রেজারের আইল্যান্ডে কেড়ে নিল মো. জসিম উদ্দিন (৪০) নামক এক ইউপি সদস্যের তাজা প্রাণ। মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের খর্গপুর এলাকায় জনগুরুত্বপূর্ণ সড়কের উপর বসানো ড্রেজারের পাইবের আইল্যান্ডে মটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ইউপি সদস্য জসিম উদ্দিন। ৪ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর ৫ নভেম্বর ভোরে তার মৃত্যু হয়। সে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। গত বৃহস্পতিবার বাদ যোহর নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতলব দক্ষিণ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ জসিম উদ্দিন মেম্বারের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাতে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোটর সাইকেল যোগে নারায়নপুর বাজার থেকে খর্গপুর নিজ বাড়ি ফেরার পথে সড়কের উপর বসানো পাচঘড়িয়া গ্রামের বালু ব্যবসায়ী মোতালেবের ড্রেজারের পাইবের আইল্যান্ডে দুর্ঘটনার শিকার হয় তিনি। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে তাকে নারায়ণপুর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার বেগতিক দেখে ঢাকায় রেফার করা হয়।
ঢাকার আজগরআলী প্রাইভেট হাসপাতালে ৩ দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৫ নভেম্বর ভোর রাতে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত জসিম মেম্বারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে পরিবেশ ভারী হয়ে উঠে। পরে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মতলব পেন্নাই মহা সড়কে প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রেজার পাইপ দিয়ে আইল্যান্ড স্থাপন করে দীর্ঘদিন যাবত বালির ব্যবসা করে আসছে এলাকার প্রভাবশালী মোতালেব।
৮ নভেম্বর, ২০২০।