মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম খান, মেডিকেল অফিসার ডা. মেহেলিনা হোসেন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শহীদুল হক মোল্লা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হাসানাত, জেলা আওয়ামী লীগের সদস্য আনিচ্ছুজ্জামান চৌধুরী, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, মতলব মডেল সপ্রাবির প্রধান শিক্ষক সামছুন নাহার লাকিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে নারী দিবসে আলোচনা সভা
Post navigation
