মতলব দক্ষিণে নূরুল আমিন রুহুল এমপির পক্ষে লিফলেট বিতরণ

করোনাভাইরাস সচেতনতার লক্ষ্যে

মতলব দক্ষিণ ব্যুরো
করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতলব দক্ষিণে লিফলেট বিতরণ করা হয়। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের পক্ষে মতলব পৌর কৃষক লীগের আহ্বায়ক সাংবাদিক গোলাম হায়দার সৌজন্যে গতকাল রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে রিক্সা স্ট্যান্ড, ম্যাক্সি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. তানভীর হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, নারায়নপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি পাটোয়ারী, মতলব পৌর যুবলীগ নেতা আহসান মৃধা, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আলম পান্না প্রমুখ।
প্রচারাভিযানে করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয় এবং সবাইকে মাস্ক ব্যবহার, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, হাঁচি, কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করা, সাবান পানি দিয়ে ভালভাবে হাতধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ঐবীরংড়ষ/ঈষবধহমবষ অথবা এ ধরনের অন্য যেকোন হ্যান্ড স্যানিটাইজার/ সাবান ব্যবহার করাসহ গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়।