
কামাল হোসেন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমীন।
জানা যায়, সারপাড় গ্রামের গুরুপদ শীলের জায়গায় জোরপূর্বক মনোরঞ্জন শীল স্থাপনা নির্মাণ করায় সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত উভয়কে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশকে অমান্য করে মনোরঞ্জন শীল স্থাপনা নির্মাণ করলে গুরুপদ শীল বাদী হয়ে অভিযোগ করলে আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশ প্রদান করেন। ঐদিন আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
