মতলব দক্ষিণে পুলিশের বিশেষ ট্রাফিক সেবা সপ্তাহ পালন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি বিশেষ ট্রাফিক সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। এ সময় গাড়ি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র রাখা ও ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে গাড়ি চালানোর জন্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল। এ সময় মতলব দক্ষিণ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।