মতলব দক্ষিণে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে র‌্যালি, আলেচনা ও চেক বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো
‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্যে মতলব দক্ষিণে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। স্বাগত বক্তব্য রাখেন উপজলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণার্থী মো. মজিবুর রহমান।
আলোচনা শেষে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং ১১ জনকে যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, সমবায় অফিসার মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সিনিয়র উপজলো মৎস্য কর্মকর্তা ফারহাহানা আক্তার রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ‘সেবক’ এর জেলা কমিটির আহবায়ক মাহফুজ মল্লিক।
০২ নভেম্বর, ২০২০।