মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণপুর
বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক মিঞা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গত ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
২৬ মার্চ বাদ আছর নারায়ণপুর ঈদগাঁ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জৈনপুরের পীর মাওলানা নেহাল আহম্মেদ আতেকী। জানাজার আগে তার কর্মজীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মরহুমের ছোট ভাই জাহাঙ্গীর আলম মিঞা, বিশিষ্ট সমাজসেবক মিঞা মো. মামুন প্রমুখ।
মরহুমের জানাজায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, জাকির হোসেন (হিরু জাকির), নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক প্রধান, আওয়ামী লীগ নেতা রেহান মিজি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এমএ আজিজ ঢালী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাবের সিদ্দিকী, যুবদল নেতা সুলতান কাজিসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
২৮ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে বিএনপি নেতা খালেক মিঞার ইন্তেকাল
Post navigation
