ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমিতির স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ

 

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি-বিআরডিবি’র পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামে সব মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক আবু তালেব সর্দার, অফিস স্টাপ শাখাওয়াত হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
২৮ মার্চ, ২০২১।