মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যান (ইঊখএওঅঘ ইঊঊজ নষধপশ ফবারষ) সহ মাদক ব্যবসায়ী সোলাইমান প্রধান লিটন (৪৫) কে গ্রেফতার করেছে।
লিটন কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মৃত আবুল কাশেম মজুমদারের ছেলে। শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার এসআই মো. হাবিবুর রহমান উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়নপুর এলাকা থেকে ৪১ বোতল বিদেশি মদ (বিয়ার) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটক যুবকের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৭, তাং- ১৮/০৯/২০২১, ধারা- ৩৬(১)। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২১।
