মতলব দক্ষিণ ব্যুরো
বিপলু সওদাগর (২২) নামের এক যুবক মতলব দক্ষিণ উপজেলায় গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুর দেড়টায় উপজেলার চরমুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপলু সওদাগর গ্রামের খোকন সওদাগরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বিপলু তার বাড়ির পাশে একটি বড় গাছের ডালা কাটতে গেলে আচমকা ওই ডালায় পেঁচানো পল্লী বিদ্যুতের তারে তার শরীর জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন সেখানে এগিয়ে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ওই যুবকের মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Post navigation
