
মতলব দক্ষিণ ব্যুরো
প্রথমবারের মত গতকাল রোববার সারা দেশব্যাপী মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বীমা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মতলব শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব ইন্সুরেন্স ফোরামের আহ্বায়ক ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মতলব শাখার সহকারী প্রকল্প পরিচালক শামীম হোসেন মিয়াজী।
এসময় উপজেলার ৯টি ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
