সুবিদপুরে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জের দক্ষিণ সুবিদপুরে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় সুবিদপুর মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. পাবেল পাটওয়ারী।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও খেলার মূল আয়োজক এমআরএ শাকিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ মিজি, দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক শফিউল্যা, ইউনিয়ন যুবলীগের নেতা মো. মনির হোসেন, কৃষক লীগের সভাপতি রাজা মিয়া ও যুবলীগের নুর আলম মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুর নবী মোল্লা, রফিকুল ইসলাম, খেলা আয়োজক কমিটির সদস্য আকরাম হোসেন, তানজিল আহমেদ রাব্বি, রহিম, রাসেল, সুজন, নাজমুল, শামীম, শুক্কুর, রাকিব, সিহাব, রিয়াদ ও সবুজ।