
করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায়
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার ব্র্যাক অফিসের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর, মতলব বাজার, মতলব বিসিইউপি, আশ্বিনপুর শাখার উদ্যোগে বিভিন্ন হাট-বাজার ও মহল্লার অলি-গলিতে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আতঙ্ক নয়, চাই সচেতনতা এ স্লোগান নিয়ে অটোবাইকে করে রেকডিং প্রচারণা চালানো হয়।
এছাড়া করোনাভাইরাস (কোভিড-১৯) এর লক্ষণসমূহঃ জ্বর, কাশি, গলা ব্যাথা, শ্বাসকষ্টসহ বেশ কয়েকটি লক্ষণ বাংলাদেশে কারো নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উৎসর্গ দেখা দিলে সরাসরি বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না গিয়ে বাড়িতে থেকে হটলাইন নম্বরে ফোন করলে তাঁরাই বাড়িতে গিয়ে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবেন এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া লিফলেটে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি, সঠিকভাবে হাত ধোয়ার ছয়টি ধাপ কোভিড-১৯ বিষয়ে সাধারণ জিজ্ঞাসা ও তার উত্তর উল্লখ রয়েছে।
ব্র্যাক মতলব দক্ষিণ উপজেলা মাখার এলাকা ব্যবস্থাপক জয়নাল আবেদীন, প্রগতির ব্যবস্তাপক ইনতাদুল হক, হিসাব ব্যবস্তাপক আনোয়ারুল ইসলাম, বিসিইউপি ব্যবস্থাপক রমিজ উদ্দিন, সহকারী শাখা ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
ব্র্যাক কর্মকর্তারা বলেন, করমর্দন ও কোলাকোলি এবং একে অপর থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখা, হাঁচি-কাশি দেওয়ার সময় রুমাল ও ট্যিসু ব্যবহার করা, সাবান দিয়ে অন্তত ২০-৩০ সেকেন্ড ধরে দুই হাত ধোয়া, বিনা কারণে চোখ, কান ও মুখ স্পর্শ থেকে বিরত থাকতে হবে। এছাড়া বিদেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
