
কামাল হোসেন
করোনা ভাইরাস প্রতিরোধে মতলব পৌরসভার মতলব বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটানো (স্প্রে) হয়েছে। গত ২৮ মার্চ ব্লিচিং পাউডার স্প্রে করেন মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষসহ পৌরসভার কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পৌরসভার মতলব বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক এ ব্লিচিং পাউডার ছিটানো হয়।
