মতলব দক্ষিণে ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা কামাল রনির মনোনয়নপত্র দাখিল

মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোস্তফা কামাল রনি সরকার। গতকাল মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের কার্যালয়ে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রতন সরকার, পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, আওয়ামী লীগ নেতা আনোয়ার সরকার, লোকমান হোসেন বাবুল, ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখনসহ নেতৃবৃন্দ।