মতলব দক্ষিণে ভানুরপাড় সপ্রাবিতে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত ৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. হাবিব উল্ল্যাহ হবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম ও সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্ল্যাহ সরকার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী জহিরুল হক, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে, ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন মিয়া, মহিলা ইউপি সদস্য জোহরা আক্কাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।