
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার সংলগ্ন ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার একাডেমির ক্যাম্পাস-১ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, পৌর কাউন্সিলর মো. আলমগীর গাজী এবং সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের প্রখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান তার জিপিএ একথা কেউ জিজ্ঞেস করে না। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় কৃতিত্ব অর্জন করেছেন। যার কারণে আন্তর্জাতিক এবং জাতীয় ভাবে সে দেশের সুনাম বয়ে এনেছে। তার মতো শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যেমন খেলাধুলা বিতর্ক নাচ-গানে কৃতিত্ব অর্জনে এ বিদ্যালয় ভূমিকা রাখবে আমার বিশ্বাস। আমরা আশা করব ইকরা মডেল একাডেমীর শিক্ষার্থীরাও আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে সুনাম বয়ে আনবে খেলাধুলার মাধ্যমে।
তিনি আরো বলেন, সুশিক্ষাই বর্তমানে বেশি প্রয়োজন। এ ব্যাপারে অভিভাবকমহল আন্তরিক হতে হবে। তাহলেই তার সন্তান নৈতিকতা অর্জন আন্তরিক হবে।
ইকরা মডেল একাডেমীর শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী সংবর্ধনা দেয়া হয় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ। এছাড়া ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকারু কলা শিক্ষক শুভ্র রক্ষিতের পরিচালনায় ইকরা মডেল একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক পটভূমিতে নির্মিত মনোজ্ঞ ডিসপ্লে¬ প্রদর্শন করা হয়।
ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো ও একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মো. হেলাল উদ্দিন, জি-বাংলার শিল্পী স্পন্দন ঘোষ, মো. জিয়াউর রহমান খান, মো. কবির গাজী, সেলিম গাজী, অ্যাড. সোহেল গাজী, দেলোয়ার প্রধানীয়া প্রমুখ।
২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় একাডেমির ৪০জন পরীক্ষার্থীর মধ্যে ২৪জন এ প্লাস অর্জন করায় একাডেমির পক্ষ থেকে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইকরা মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ফৌজিয়া আক্তারের পরিকল্পনায় ও নির্দেশনায় এবং অধ্যক্ষ মো. মিজানুর রহমানের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমির উপাধ্যক্ষ আসমা খানম, শিক্ষক শামিমা আক্তার, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, ফিরোজা আক্তার, নাজমুন নাহার, রাহিমা আক্তার, ফারজানা আশ্বাদ রুপা, মো. আবরার হোসাইন, শুভ্র রক্ষিত, নাজমুন নাহার মিলি, রেজাউল করিম, পপি দেবনাথ, নাছরিন আক্তার অনন্তা চক্রবর্তী, রেজাউল করিম, হ্যাপি আক্তার, ইয়াসমিন আক্তার, শিল্পী রানী ঘোষ, শাহিনা আক্তার, শাফায়েত হোসেন চৌধুরী, অফিস সহকারী সুমিত কুমার দত্ত।
