
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা ভূমিদস্যু, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী লুটপাটকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় রিক্সা স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, বাবুল মিজি, মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির খান, উপজেলা যুবলীগের যুগ-আহ্বায়ক দেওয়ান পারভেজ, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম হাজরা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি আনিছুর রহমান আনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াজউদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগ নেতা আহসান মৃধাসহ ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
