মোহনপুর পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন


মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে মোহনপুর পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬০ একর জমির উপর তৈরি হবে এ পর্যটন কেন্দ্র। গতকাল রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহনপুর পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মতলব উত্তর থানা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক প্রেস ব্রিফিংয়ে কাজী মিজানুর রহমান বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্র পার্কটিতে সবধরনের সুযোগ-সুবিধা এবং নতুনত্ব থাকবে। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্কে থাকবে জলে, স্থলে এবং বিভিন্ন রাইড। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ এই পার্কটিতে আরো থাকবে: সুপরিসর পার্কিং, থাকার জন্য হোটেল এবং কটেজ, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট যেখানে পাওয়া যাবে চাইনিজ খাবার, কফি হাউজ, আইসক্রিম, ফাস্ট ফুডের দোকান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নামাজের ব্যবস্থা।
মোহনপুর পর্যটন কেন্দ্র পার্কে পিকনিকের জন্য থাকবে চমৎকার ব্যবস্থা। পিকনিকের জন্য এখানে থাকবে ৩টি স্পর্ট ডেকোরেটরের সুবিধা, পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্যকর টয়লেট, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, গাড়ি পার্কিং, বিভিন্ন রাইড, খাবারের ব্যবস্থা। বিভিন্ন রাইড এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
পিকনিক স্পটগুলোতেঃ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পারিবারিক আয়োজন এবং বিভিন্ন সংগঠনের মানুষ পিকনিকের জন্য আসতে পারবে।
কটেজের সুযোগ সুবিধার মধ্যে থাকবে: সবধরনের সুযোগ সুবিধা (যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াটার পার্ক দেখতে পারা যাবে: ২৪ ঘণ্টার জন্য একজন কেয়ারটেকার, নিরাপত্তাসহ গাড়ি পার্কিং, ২৪ ঘণ্টার জন্য রেস্টুরেন্টের সুবিধা (যেখানে পাওয়া যাবে দেশী, চাইনিজ ও খাবার), নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এখানকার ওয়াটার পার্কে সর্বাধুনিক রাইডে চড়ে আনন্দ অনুভূতি অর্জন করে ডিজে মিউজিকের ছন্দে এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবে আগত পর্যটকরা।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা (চান্দু বাবু), মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, আওয়ামী লীগ নেতা ওহেদুজ্জামান মিলন, আহসান উল¬াহ হাসান, কাজী গোলাম হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা কাজী হাবীবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার, সহ-সভাপতি মিজানুর রহমান, হুমায়ুন কবির, মোহনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মাহবুবুর রহমান প্রমুখ।