
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেককাটা অনুষ্ঠিত হয়।
জন্ম শতবার্ষিকী কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এরপর উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব সরকারি ডিগ্রি কলেজ, মতলব প্রেসক্লাব, সূর্যমুখী কচি-কাঁচার মেলা, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, লিটল স্কলার্স একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহবায়ক ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
