মতলব দক্ষিণে লেয়ার কাপড়ের মাস্ক বিতরণ

মাহফুজ মল্লিক
মতলব বাজারে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের পক্ষ থেকে সবাইকে লেয়ার কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্টে দায়িত্বে থাকা ২৪ জন স্বেচ্ছাসেবীকে ৪৮টি ৩ লেয়ারের কাপড়ের মাস্ক এবং গরিব অসহায়দের মাঝে বিতরণের জন্য ৬শ’ পিস মাস্ক বিতরণ করেন।
স্বেচ্ছাসেবীদের হাতে মাস্ক তুলে দেন উপজেলা পরিষদের সিএ মো. রিয়াজ সরকার।

২১ জুন, ২০২০।