মতলব দক্ষিণে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর ত্রাণ বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম মতলব দক্ষিণে করোনায় কর্মহীন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর তত্ত্বাবধানে এবং কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহির সার্বিক সহযোগিতায় গতকাল সোমবার সকালে উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৪শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আশ্রাফুল ইসলাম সোহাগ, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদ রানা পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য গোলাম রাব্বানী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া প্রমুখ।

১৯ মে, ২০২০।