মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় মাস্ক না পরার দায়ে ১৮ জনকে ৫ হাজার ৬৫০ টাকার জরিমানা করা হয়। মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার পানির ট্যাংক, হাসপাতাল রোড, রিকশা ও ম্যাক্সিস্ট্যান্ড এবং মতলব সেতুর টোল প্লাজা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের ওই জরিমানা করেন। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
ইউএনও ফাহমিদা হক বলেন, উপজেলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। ওই সংক্রমণ ঠেকাতে আজ ওই আদালত পরিচালনা করেন। মাস্ক না পড়ার দায়ে এসব এলাকার ১৮ জনকে ওই অর্থদন্ড দেন। এ অভিযান অব্যাহত থাকবে। করোনা ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
২৩ জুন, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে ১৮ জনের অর্থদণ্ড
Post navigation
