স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আনসার কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় চাঁদপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ এ মন্ত্রে উজ্জিবিত হয়ে আনাসার বাহিনীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্দ্যেগে গাছের চারা বিতরণ করা হয়। জেলার আট উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ২হাজার ৭শ’ ৩০টি গাছের চারা বিতরণ করা হয়। এরমধ্যে পেয়ারা, জাম, কাঁঠাল, আমলকি, হর্তকি, অর্জুনসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২৩ জুন, ২০২১।
