মতলব দক্ষিণে ৩ ব্যবসায়ীর জরিমানা

লবণের দাম বেশি রাখায়

মাহফুজ মল্লিক
লবণের মহাসংকট, দাম বৃদ্ধি এবং লবণ মজুদ রাখা এমন গুজবের বিরুদ্ধে অভিযানে নামেন মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারসহ, মুন্সীরহাট, পিংড়া, বরদিয়া আড়ং বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
তিনি পিংড়া মাস্টার বাজারে লবণের সংকট দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে প্যাকেটের গায়ের দামের চেয়ে অতিরিক্ত টাকায় বিক্রি করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, ১ হাজার ৫শ’ টাকা ও ১ হাজার টাকা সর্বমোট ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। এছাড়া তিনি মুন্সীরহাট বাজারের সব ব্যবসায়ীদের সতর্ক করে দেন।