মতলব দক্ষিণ উপজলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামি ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মো. আবু জাহের ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬সেপ্টেম্বর এবং ভোটগ্রহন ২০ অক্টোবর। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা-২ কুমিল্লা।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। তিনি দায়িত্বগ্রহণ করেছিলেন ২০১৯ সালের ২৫ এপ্রিল।
১৭ সেপ্টেম্বর, ২০২০।