মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভম্বের) তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দায়ত্বিভার গ্রহণ করনে। শুরুতেই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিযদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোরশেদ আলম সিরাজী।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন ও ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএআজিজ বাবুল, সাংবাদিক আবুল কাশেম পাটওয়ারী, মোফাজ্জল হোসেন, তাফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক চন্দন শাহা, বাদল নন্দী, ভিপি আতাউর রহমান, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং জনপ্রতিনিধিবৃন্দ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ দায়িত্বভার গ্রহণের পর তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন ও ফেরদৌসী বেগম রুনু, মতলব পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলরবৃন্দ এবং উপজেলা ও পৌর যুবলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে নেতাকর্মীরা।
২০ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণ উপজেলায় কবির আহমেদের দায়িত্ব গ্রহণ
Post navigation
