মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বাবা-মা’র কবর জিয়ারত করলেন


মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বাবা-মা’র কবর জিয়ারত করেছেন। তিনি গতকাল শনিবার মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রামে বাবা মরহুম হযরত আলী প্রধানীয়া ও মা মরহুমা ফিরোজা বেগমের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় ভাই রহমত উল্লাহ প্রধানসহ আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।