মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কাওসার


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন ডা. মো. গোলাম কাওসার। গত ২৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদায়ন করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আগে তিনি চাঁদপুর সিভিল সার্জন অফিসে কো-অর্ডিনেটর (এমও) হিসেবে কর্মরত ছিলেন।
অপরদিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা ডা. নুসরাত জাহান মিথেনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে একই প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।