কচুয়ায় সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ


কচুয়া ব্যুরো
কচুয়ায় জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গত ১১ জানুয়ারি বিকেলে উপজেলার রহিমানগর আলী মডেল টাউনে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূঁইয়ার সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম, মহিলা ভাইস সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩০ জনকে সেলাই মেশিন ও ২০টি পরিবারের মাঝে টিউবওযেল বিতরণ করা হয়।
পরে ড. মহীউদ্দীন খান আলমগীরের নিজস্ব তহবিল থেকে ৫শ’ শীতার্ত রিক্সাচালকের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।