
চাঁদপুর জেনারেল হাসপাতালে আজ যোগদান
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৫ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে তাঁর পদোন্নতি পত্র পৌঁছায়। আজ বুধবার তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে যোগদান করবেন বলে নিশ্চিত করেছেন ডা. একেএম মাহাবুবুর রহমান।
গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁর পদোন্নতির জন্য অভিনন্দন জানান। এদিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন মেডিকেল অফিসার নুসরাত জাহান মিথেন।
ডা. একেএম মাহাবুবুর রহমান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে হাসপাতালের চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রেখেছেন। ইতোমধ্যে তিনি চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এছাড়া মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রম সফলতার সাথে পালন করে সুনাম অর্জন করেন তিনি। তাঁর বর্তমান পদোন্নতি জন্য মতলববাসীর কাছে কৃতজ্ঞতা জানান এবং সবার দোয়া কামনা করেন ডা. একেএম মাহাবুবুর রহমান।
