
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ-উত্তর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ মোস্তাক মিয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, যে নেতারা মতলবের বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন তারা অনেকে দুনিয়াতে নেই। তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। একটি কঠিন সময়ে আমরা দ্বি-বার্ষিক সম্মেলন করছি। যখন এদেশের প্রত্যেকটি মানুষ উৎকণ্ঠায় রয়েছে। আমাদের নেত্রী আমাদের মাকে বিনা অপরাধে বন্দী করে রেখেছে। তার শারীরিক অবস্থা ভালো না। তার সুচিকিৎসা দরকার।
তিনি আরো বলেন, আপনারা নেতা নির্বাচনের দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনাদের দেয়া দায়িত্ব খেয়ানত হবে না। যারা মনোনয়ন না পেয়ে যারা ম্যাডামের অফিস ভাঙ্গতে গিয়েছেন তাদের দাতভাঙ্গা জবাব নেতাকর্মীরা একদিন দিবে। দলের মধ্যে মোনাফেক রাখবো না। মোনাফেক মুক্ত দল গঠন করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক অসুস্থ, উনি সিংগাপুরে আছেন। তার জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা নির্দেশের অপেক্ষায় থাকুন। তারেক রহমান যে নির্দেশনা দিবে, সে অনুযায়ী ঝাঁপিয়ে পরতে হবে। ইনশাল্লাহ গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি মো. এমদাদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলনের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ থানা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন বেপারী, উপাদী ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, ৫নং ওয়ার্ড সভাপতি শাহজাহান সাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
মতলব পৌর বিএনপির সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শোয়েব আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবু আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ আরো অনেকে।
এরপর বেলা ২টায় মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী, হুমায়ুন কবীর, মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের সভাপতি রাশেদ হাসান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনি তপাদার, ফতেহপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
