আজ শুরু এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা

মনিরুল ইসলাম মনির
সারাদেশের মতো মতলব উত্তর উপজেলায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। এ বছর উপজেলা জুড়ে ১০ কেন্দ্রে ৪ হাজার ২শ’ ২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সব প্রস্তুতি গ্রহণ করেছে।
এসএসসি পরীক্ষায় ৭ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪শ’ ৪৮, দাখিলে ১ কেন্দ্রে ৪শ’ ২৩ জন এবং ভোকেশনালে ২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শ’ ৭৯ জন। উপজেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মতলব উত্তরে ৭টি কেন্দ্রে কেন্দ্রগুলো হচ্ছে- ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ২শ’ ৭১জন, ছাত্রী ৩শ’ ৯৮জন, মোট পরীক্ষার্থী ৬শ’ ৬৯ জন। বাগানবাড়ি আইডিয়েল একাডেমি কেন্দ্রে ছাত্র ৩শ’ ৫জন, ছাত্রী ৪শ’ জন, মোট পরীক্ষার্থী ৭শ’ ৫ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ১শ’ ৬ জন, ছাত্রী ১শ’ ৫৪ জন, মোট পরীক্ষার্থী ২শ’ ৬০ জন। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ২শ’ ৩৮ জন, ছাত্রী ২শ’ ৮৫ জন, মোট পরীক্ষার্থী ৫শ’ ২৩ জন। জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ১শ’ ১৯ জন, ছাত্রী ২শ’ ৩৬ জন, মোট পরীক্ষার্থী ৩শ’ ৫৫ জন। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ২শ’ ১৪ জন, ছাত্রী ২শ’ ৪৮ জন, মোট পরীক্ষার্থী ৪শ’ ৬২ জন। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ২শ’ ৪৫ জন, ছাত্রী ২শ’ ২৯ জন, মোট পরীক্ষার্থী ৪শ’ ৭৪ জন।
দাখিলের কেন্দ্র ফরাজিকান্দি কামিল মাদ্রাসায় ছাত্র ১শ’ ৭০ জন, ছাত্রী ২শ’ ৫৩ জন, মোট পরীক্ষার্থী ৪শ’ ২৩ জন। ভোকেশনাল কেন্দ্র হচ্ছে জামিলা খাতু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৪২জন, ছাত্রী ২৪ জন, মোট পরীক্ষার্থী ৬৬ জন ও সুজাতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৬৭ জন, ছাত্রী ৪৬ জন, মোট পরীক্ষার্থী ১শ’ ১৩ জন।
মতলব উত্তরের সকল পরীক্ষা কেন্দ্রের সময়সূচি এক ও অভিন্ন নিয়ম-নীতিতে চলবে। প্রতি ২৪ জন পরীক্ষার্থীর জন্য ১ জন করে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব ও একাধিক সহকারী কেন্দ্র সচিব দায়িত্ব পালন করবেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্র সচিবদের নিয়ে প্রস্তুতি সভায় দিক নির্দেশনা দিয়ে সব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং প্রণীত বিধিমালা অনুসরণ করে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
সব কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য এবং আইন-শৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান ইউএনও এএম জহিরুল হায়াত।
