মতলব দক্ষিণ থানার ওসির ব্যাপক তৎপরতা

করোনাভাইরাস প্রতিরোধে

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। গত শনিবার তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণা করন।
খাঁদেরগাও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে তিনি বিদেশ হতে দেশে ফিরে আসা রেমিট্যান্স যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং হোম কোয়ারেন্টাইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এছাড়া সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
এছাড়া থানার ওসি স্বপন কুমার আইচ নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়নপুর ইউনিয়ন, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ ইউনিয়নেও জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন।