
কামাল হোসেন
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও জনসচেতনতার লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনসাধারণ হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন। অফিসে প্রবেশ এবং অফিস থেকে বের হওয়ার আগেও সাবান দিয়ে হাত ধুয়ে বের হতে দেখা গেছে। উপজেলা পরিষদ ও বিআরডিবি অফিসের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গতকাল রোববার থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, জনগণের সচেতনতার জন্য ও করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এ হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু উপজেলা প্রশাসনেই নয় সব দপ্তরেই এ নির্দেশনা প্রদান করা হয়েছে। আমাদের সবারই এ বিষয়ে সচেতন থাকতে হবে।
