মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জরায়ু ক্যান্সার নির্ণয় ও প্রতিরোধ ভায়া পরীক্ষা কেন্দ্র উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুন, মেডিকেল অফিসার জয়া রাণী ও মতলব পৌরসভার কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী।
মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান মিথেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
এছাড়া সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন, শিক্ষক লাকি আক্তার, স্বাস্থ্যকর্মী রোকসানা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নারী নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, প্রচার সম্পাদক আব্দুল মান্নান খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, স্বাস্থ্যকর্মীবৃন্দ। পরে আনুষ্ঠানিকভাবে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি সোমবার জরায়ু ক্যান্সার নির্ণয় ও প্রতিরোধ ‘ভায়া’ পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। এই সেবা কেন্দ্রে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত নারীরা ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর দিয়ে সেবা নিতে পারবেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ু ক্যান্সার নির্ণয় ও প্রতিরোধ কেন্দ্রের উদ্বোধন
Post navigation
