মতলব পৌরসভায় আ.লীগের মেয়র প্রার্থী ১১ জন

মাহ্ফুজ মল্লিক
আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন। গত ৭ ডিসেম্বর বিকাল ৪টায় মতলব সরকারি ডিগ্রি কলেজের অডিটরিয়ামে মতলব পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে ১১ জনের নাম পাওয়া যায়।
বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। সভাস্থলে কয়েকজন মেয়র প্রার্থী বিশাল শোডাউন নিয়ে অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের উপস্থিতিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকারের কাছে ১১ জন মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত দাখিল করেন।
তারা হলেন : মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. শাহআলম ফরাজী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান (ভিপি আতাউর), জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, মতলব পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সদস্য আবুল বাসার পারভেজ মিয়াজী, যুবলীগ নেতা মহসীন মৃধা, মতলব দক্ষিণ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তারেক বিন জামান এবং আওয়ামী লীগ নেতা নাসির আহমেদ বকুল।
১০ ডিসেম্বর, ২০২০।