
মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নান্নু মিয়া জমাদার (৫৫) গত ২১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় মতলব পৌরসভার দুর্গাও গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
নান্নু মিয়া জমাদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভপাতি এএইচএম গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
