মতলব পৌর নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে পথসভা

নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করবে
……….. আলহাজ মাইনুল হোসেন খান নিখিল

মাহ্ফুজ মল্লিক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। আগামি ২৮ ফেব্রুয়ারী মতলব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ আওলাদ হোসেন লিটনকে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবে যুবলীগ। তাই আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আপনাদের প্রিয় মানুষ, জনবান্ধব সফল মেয়র আওলাদ হোসেন লিটন বৈশি^ক মহামারী করোনা ভাইরাস চলাকালীন সময়ে নিজের জীবন বাজী রেখে পৌরবাসীর জন্য কাজ করেছেন। আগামি দিনে মতলব পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে আওলাদ হোসেন লিটনের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনের নৌকা মার্কার গণজোয়ার দেখে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বাদল গত ২২ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার এ বোদগম্যের জন্য আমি ধন্যবাদ জানাই।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মতলব নিউ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত মতলব পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনের নৌকা মার্কার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ আওলাদ হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মো. মামুনুর রশীদ, মো. হাবিবুর রহমান পবন, মো. মোয়াজ্জেম হোসেন, মো. জসিম উদ্দিন মাতাব্বর, মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মো. জহির উদ্দিন খসরু, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা আক্তার, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাইনুদ্দিন রানা।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা ও পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগর সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি আতাউর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মো. বাবর, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আকতার মাঝি, মো. মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, দেওয়ান মো. পারভেজ, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, যুবলীগনেতা টুটুল পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশাল পথসভায় কেন্দ্রিয়, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।