ইউনিয়ন পরিষদে উন্নত সেবা নিশ্চিতকল্পে সদর উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

সজীব খান
চাঁদপুর সদর উপজেলায় আয়োজিত ‘উন্নত সেবা নিশ্চিতকল্পে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারীদের ওয়েব পোর্টাল, ই-ফাইলিং ও ডিজিটাল অফিস ব্যবস্থাপনা বিষয়ক উন্নত স্তরের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুছ আখন্দ রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহীন, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, রাজরাজেশ্বর ইউপি সচিব মিজানুর রহমান, বালিয়া ইউপি সচিব মুসসুর আহমেদ, শাহমাহমুদপুর ইউপি সচিব ফজলুল হক,বিষ্ণপুর ইউপি সচিব আনোয়ার হোসেন, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান খান, চান্দ্রা ইউপি সচিব বিল্লাল হোসেন, লক্ষ্মীপুর মডেল ইউপি সচিব আলমগীর সর্দার, তরপুরচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি প্রমুখ।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।