মতলব পৌর মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

খেটে খাওয়া দিনমজুরদের মাঝে



মাসুম সরকার
মতলব পৌর এলাকার খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় করিম কোল্ড স্টোরেজ মাঠে ওনার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার এলাকার কর্মহীন রিক্সা, ইজিবাইক, ভ্যান ও সিএনজি চালক এবং সেলুন মালিক সমিতির সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে মতলব পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, পৌরসভার সাবেক কমিশনার মল্লিক মো. শাহজাহান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, করিম কোল্ড স্টোরেজের ম্যানেজার আবু হানিফ, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, কাউন্সিলর ওয়াজ উদ্দিন, মামুন চৌধুরী বুলবুল, মামুনুর রশিদ মৃধা, সমাজসেবক কামাল উদ্দিন বিপ্লব, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মৃধা, সাংগঠনিক সম্পাদক মঈন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।