মতলব পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌর যুবলীগের বর্ধিত সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য অরুপ কর্মকার, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম-আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, মতলব পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, একেএম আজাদ, পারভজে দেওয়ান, যুগ্ম সম্পাদক যুতিষ্টি শীল, আনিছুর রহমান আনু, ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, সদস্য অধ্যাপক অরুন চন্দ্র রায়, কামাল বেপারী প্রমুখ।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ সম্মেলনের মাধ্যম মতলব পৌর যুবলীগের কমিটি গঠনের লক্ষ্য পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করার কথা বলেন সে লক্ষ্যে নেতৃবৃন্দ মতলব পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ ও স্থান নির্ধারণ করে ওয়ার্ড নেতৃবৃন্দকে জানিয়ে দেন।
ওয়ার্ড সম্মেলনের সময়সূচী হলো- আগামি ২২ সেপ্টেম্বর মতলব পৌরসভার ৭নং ওয়ার্ড বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, ২৩ সেপ্টেম্বর দগরপুর উচ্চ বিদ্যালয়ে ২নং ওয়ার্ড, ২৬ সেপ্টেম্বর শোভনকর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড, ২৮ সেপ্টেম্বর বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে ৮ নং ওয়ার্ড, ৩০ সেপ্টেম্বর ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড, ২ অক্টোবর চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড, ৪ অক্টোবর মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড এবং ৬ অক্টোবর উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ডে সম্মলেন অনুষ্ঠিত হবে।
এদিকে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড সম্মেলনের তারিখ ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানান মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।
১৭ সেপ্টেম্বর, ২০২০।