সদর ইউএনও কানিজ ফাতেমার সুস্থতা কামনায় দোয়া

শাহ আলম খান
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদের হল রুমে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এই বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীব, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, উপজেলা প্রকৌশলী এস এম রাশেদুর রহমান, উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মুকবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়া, আইসিটি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, চান্দ্রা ইউপি চেয়ারম্যান মো. খান জাহান আলী কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মো. সাইফুল আলমসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী কেফায়েত উল্লাহ। দোয়া ও মিলাদ সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় করেন সদর উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেন।
১৭ সেপ্টেম্বর, ২০২০।