মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে প্রতিষ্ঠাতা সভাপতির ফুলেল শুভেচ্ছা


মতলব দক্ষিণ ব্যুরো
ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন বাদল ক্লাবের ২০২০ সালের নবগঠিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেসক্লাব মিলনায়তনে এসে নতুন কমিটিরকে শুভেচ্ছা ও দিক নির্দেশনা প্রদান করেন।
দীর্ঘদিন পর মতলব পর মতলব প্রেসক্লাবে এসে আবেগতাড়িত হয়ে পড়েন ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য শওকত হোসেন বাদল। এ সময় তিনি বলেন, এই প্রেসক্লাব করার জন্য আমার বাবার মৃত্যুর আগ মুহূর্তে আমি তার সামনে থাকতে পারিনি। এখানে আসলেই আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। যারা আজ এই প্রেসক্লাবের নতুন হাল ধরেছে তাদের কাছ থেকে নতুন কিছু চাওয়ার আশায় রইলাম। সেই সাথে আজ আমাকে মতলব প্রেসক্লাবের এই নতুন কমিটি যে সম্মান দেখিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাবেক সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, ইত্তেফাক সংবাদদাতা মো. আক্তার হোসেন, আমাদের সময় ও দৈনিক ইল্শেপাড় প্রতিনিধি মাহফুজ মল্লিক, সাংবাদিক শওকত আলী, দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক চাঁদপুর প্রতিদিনের মতলব প্রতিনিধি মোশারফ হোসেন তালুকদার, চ্যানেল এস ও দৈনিক মতলবের আলো প্রতিনিধি আব্দুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতিকে শওকত হোসেন বাদল ও সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনকে প্রেসক্লাবের লোগো সম্বলিত ব্লেজার উপহার দেয়া হয়।