ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান


ফরিদগঞ্জ ব্যুরো
সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সহযোগিতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ইয়াছিন পাটওয়ারী ও আবুল কালাম নামে দুই ব্যক্তির নামে ইস্যুকৃত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের উপস্থিতিতে এই চেক হস্তান্তর করা হয়। পরে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, সেক্টর কমান্ডারস ফোরাম এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শহীদ, রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, সাবেক সম্পাদক মাহফুজ গাজী, পৌর আওয়ামী লীগ নেতা আব্বাছ পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান খন্দকার।