মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমির খসরুর বিরুদ্ধে একটি মহল জায়গা-জমি নিয়ে ষড়যন্ত্র করছেন বলে জানা গেছে।
জানা যায়, মো. আমির খসরু বিগত ২০০৮ সনে মতলব পৌরসভার ১৫৫নং কলাদী মৌজার সিএস/এসএ ৪৭৩ হাল বিএস ১০০৯ দাগের মোট ২৩ শতাংশ পুকুর এর মধ্যে কানন বালা রায় থেকে ৪ শতক, যার উত্তরে রাস্তা দক্ষিণে গণেশ ভৌমিক গং পূর্বে গণেশ ভূইয়া গং পশ্চিমে রাস্তা এবং অজিত সরকার গং থেকে আধা শতাংশ মোট সাড়ে ৪ শতাংশ জায়গা ক্রয় করে। সম্প্রতি তিনি তার জায়গায় চৌহদ্দি মোতাবেক সীমানা প্রাচীর নির্মাণ করেন। এ সময় তার প্রতিবেশি তার কাগজ-পত্রের তোয়াক্কা না করে নির্মাণ কাজে বাঁধা দেন। ঐ প্রতিবেশী শুধু বাঁধা দিয়ে ক্ষান্ত হয়নি তার ও তার ছোট ভগ্নিপতি জহির সরকারসহ পরিবার-পরিজনের বিরুদ্ধে বিভিন্ন জায়াগায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে যাচ্ছেন। যাতে করে তাদের পরিবারের সুনাম নষ্ট হচ্ছে এবং তার আত্মীয় উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।
উল্লেখ্য, মো. আমির খসরুর বাবা মরহুম মনির হোসেন প্রধান একজন মুক্তিযোদ্ধা, মতলব সদর ইউপি চেয়ারম্যান ছিলেন। তার চাচা মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।