মতলব প্রেসক্লাবে পরিচ্ছন্নকর্মীদের খাদ্য সহায়তা প্রদান

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে মতলব পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। রোববার (৩ মে) সন্ধ্যায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে তাদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি আক্তারউজ্জামান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ পলাশ রায়, সদস্য মোশারফ হোসেন তালুকদার, সাংবাদিক সমীর ভট্টাচার্য, মাসুম সরকার, আশরাফুল শাহান শাওলীন, সাম্মীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

০৪ মে, ২০২০।