মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের চর ওয়েস্টার গ্রাম থেকে রিভলবারসহ মো. জাহিদ শিকদার (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২ মে) রাত সাড়ে ১০টায় চর ওয়েস্টার গ্রামের মো. রমিজ উদ্দিন শিকদারের ছেলে মো. জাহিদ শিকদারকে একটি পুরাতন দেশীয় তৈরী রিভলবারসহ আটক করে স্থানীয় জনতা। পরে মতলব উত্তর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ আসামিকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়া আসে।
আসামি মো. জাহিদ শিকদারের বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। রোববার (৩ মে) আসামি জাহিদকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, জাহিদ শিকদারকে একটি পুরাতন দেশীয় তৈরী রিভলবারসহ স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
০৩ মে, ২০২০।
