করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে

মতলব দক্ষিণ ব্যুরো
করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতলব বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল জাকারিয়া জনের নেতৃত্বে বাজারের প্রত্যেকটি অলি-গলিতে গিয়ে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিঁটানো এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে বৃত্তচিহ্ন এঁকে দেয়া হয়। সেই সাথে বিক্রেতাদের হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, বাজারে আগত ক্রেতাদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
এসময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দৈনিক বাংলাদেশের আলোর মতলব প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, মতলব বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
